ক্রিপ্টো প্রতারণায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা

৪ জুন, ২০২২ ২১:২১  
২০২১ সাল থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৪৬ হাজার নাগরিক ক্রিপ্টো প্রতারণার শিকার হয়েছেন। আর এতে এক বিলিয়ন ডলারের অধিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে হ্যাকাররা এই অর্থ হাতিয়ে নিয়েছেন। খবর রয়টার্স। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) অনলাইন ক্রিপ্টোকারেন্সি প্রতারণার এক প্রতিবেদন তুলে ধরেন। সেখানেই এই ভয়ংকর তথ্যগুলো উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, প্রতারণার শিকার হয়ে ক্রিপ্টোকারেন্সি হারানো ভুক্তভোগীদের অধিকাংশই লোভনীয় বিজ্ঞাপনে ক্লিক করে, পোস্ট বা মেসেজের মাধ্যমে প্রতারকদের ফাঁদে ধরা পড়েছিলেন। গড়ে দুই হাজার ছয়শ ডলার করে হারিয়েছেন ভুক্তভোগীরা। এক্ষেত্রে তারা বিটকয়েন, টেথার এবং ইথার কয়েনের মতো শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি প্রতারকদের হাতে তুলে দিয়েছেন। ২০২১ সালকে ক্রিপ্টোকারেন্সির বছর হিসেবে ধরা হয়। ঐসময় ৬৯ হাজার ডলার ছুঁয়েছিলো এই ভার্চুয়াল মুদ্রার দাম। সেই সময়ে প্রথমবারের মতো এল সালভাদর বিটকয়েনকে স্বীকৃতি দেয়। ডিবিটেক/বিএমটি